
বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। আজ বুধবার চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।’
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুদান গ্রহণের সময় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার শক্তিকে আরও সুসংহত করবে।
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আমীরুল হক বলেন, ‘দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৪৪ মিনিট আগে
সাধারণত একজন পোশাক কারখানায় নির্দিষ্ট কর্মঘণ্টার কাজ সারার পাশাপাশি সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত কর্মঘণ্টার কাজও চালিয়ে নেন। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত অতিবাহিত হচ্ছে তাঁর কর্মজীবনের নিয়মিত রুটিন। বিনিময়ে মাস শেষে মেলে নির্ধারিত বেতন, তা দিয়েই চলে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা।
৫ ঘণ্টা আগে
দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...
১২ ঘণ্টা আগে
অনুষ্ঠানে ১৫০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে মেধাতালিকায় সেরা ২০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, একজনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং দুজন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে