Ajker Patrika

বিইউএফটিতে দুই দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা মেলা শুরু

বিজ্ঞপ্তি
বিইউএফটিতে দুই দিনব্যাপী জাতীয় উদ্যোক্তা মেলা শুরু
ছবি: বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সৌজন্যে

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় মেলায় শিক্ষার্থী, শিক্ষক, উদ্যোক্তা ও শিল্প খাতের নেতারা অংশ নিচ্ছেন।

এবারের মেলার প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই ডিজিটাল রূপান্তর’। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আজ বুধবার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, মালয়েশিয়ার স্পেকট্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কায়সারুল হক, বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আবদুর রহিম।

এ ছাড়া বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, দারাজ এক্সপ্রেসের প্রধান এইচ এম আশিক আলাহী, রাজিব ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজিব হোসেন, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মাইনুর রহমান ভূঁইয়া, ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সরবরাহ ব্যবস্থাপনা ও ক্রয় বিভাগের প্রধান নাহিদ আশিকুজ্জামান এবং কনটেন্ট নির্মাতা ও অভিনেতা রাকিন আবসার উপস্থিত ছিলেন। বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরাও উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন অধিবেশনে অংশ নেন।

মেলায় শিক্ষার্থীদের শিল্প খাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ, ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করার ক্ষেত্র এবং উদ্যোক্তা সৃষ্টি ও উদ্ভাবন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্র ও ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কেও তাঁরা ব্যবহারিক ধারণা লাভ করবেন।

আগামীকাল ৮ অক্টোবরও মেলার বিভিন্ন কার্যক্রম চলবে। এসব আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা হওয়ার সক্ষমতা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত