ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে আয়োজিত হয়েছে সফট স্কিল ওয়ার্কশপ। শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে ৭১ মিলনায়তনে ‘সফট স্কিলস ফর এন্টারপ্রেনিয়ার’ শীর্ষক এই ওয়ার্কশপ আয়োজিত হয়।
ই-ক্যাবের চারটি স্ট্যান্ডিং-কমিটি এফ-কমার্স অ্যালায়েন্স, সেলার ফোরাম, ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি, ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডিং কমিটি এবং বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সক্রিয় কমিউনিটি ইপি এই ওয়ার্কশপে সহযোগিতা করে। ওয়ার্কশপটি পরিচালনা করে সফট স্কিল ট্রেনিং প্ল্যাটফর্ম স্কিল শপার।
এই ওয়ার্কশপে প্রোগ্রাম চেয়ার ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব এর ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, পরিচালক সাইদুর রহমান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট নাজনীন নাহার, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের প্রেসিডেন্ট মো. কাওসার উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, সেলার ফোরামের চেয়ারম্যান নুরুন নবী হাসান, ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান সুজন, ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল এবং ইপি প্রতিষ্ঠাতা রনি।
সফট স্কিল মাস্টার ট্রেইনার ড. মো: আরিফুল ইসলাম এই ওয়ার্কশপটি পরিচালনা করেন। ওয়ার্কশপে দেশের ১৭টি জেলা থেকে দেড় শতাধিক উদ্যোক্তা অংশ নেন। সমাপনী বক্তব্য দেন আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এবং ব্যাবিলন রিসোর্সেসের সিইও লিয়াকত হোসাইন।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে