দেশজুড়ে চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল-২০২৪’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ২ হাজার ৫ টাকার ব্লেইজ ও’ স্কিন, লিলি ও একনল ব্র্যান্ডের অথেনটিক পণ্য কিনে লাখ টাকা পেলেন রাজধানীর কাকরাইলের আতিকুর রহমান। ১০ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে তিনি হলেন ষষ্ঠ লাখপতি।
নকল ও ভেজাল পণ্য না কিনে নিজের স্কিনের যত্নে অথেনটিক প্রোডাক্ট কেনার জন্য ১ এপ্রিল বেইলি রোডের হারল্যান স্টোরে আসেন এবং সেখান থেকে শপিং করেন আতিকুর। এরপর তাঁর মোবাইল ফোন নম্বর ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’ এর জন্য রেজিস্ট্রেশন করা হয় এবং সফটওয়্যারের মাধ্যমে তাঁর জন্য পুরস্কার নির্বাচন করা হয়। এতেই তিনি পেয়ে যান মেগা প্রাইজ লাখপতি হওয়ার বার্তা।
২৭ মে রিমার্ক-হারল্যানের করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আতিকুরের হাতে চেক তুলে দেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান।
লাখপতি হওয়ার আনন্দে উল্লসিত আতিকুর রহমান বলেন, ‘শাকিব খানের মাধ্যমে পুরস্কৃত হয়ে অত্যন্ত আনন্দিত। আমার স্ত্রীর জন্য প্রথম শপিং করতে গিয়েই ১ লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ পেয়ে খুবই ভালো লাগছে, আপনারাও হারল্যান স্টোরে এসে ন্যূনতম ২০০০ টাকার পণ্য কিনে পেতে পারেন লাখ টাকার ক্যাশ ভাউচার ও লাখপতি হয়ে শাকিব খানের সঙ্গে দেখা করার সুযোগ।’
রিমার্ক-হারল্যানের ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘দেশজুড়ে সবাই বলে উই লাভ রিমার্ক-হারল্যান। হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যালের ষষ্ঠ লাখপতিকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। রিমার্ক-হারল্যান প্রমাণ করে দিল গুণে, মানে ও কার্যক্রমে আমরা শতভাগ অথেনটিক।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের হোম, হাইজিন ও পার্সোনাল কেয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর সামি আশরাফসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।’
৮ ঘণ্টা আগে
রাজধানীতে আয়োজিত হয়েছে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০। গত শনিবার (৯ মে) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রাণবন্ত ও কৌশলগত আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো এ আয়োজন।
৮ ঘণ্টা আগে
চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
২১ ঘণ্টা আগে
বিদেশে যেতে ভিসা পেয়েছেন, কিন্তু শর্ত হিসেবে জমা দিতে হবে মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা সিকিউরিটি ডিপোজিট। এত দিন এই অর্থ বিদেশে পাঠানো ছিল বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ও ভোগান্তিপূর্ণ একটি প্রক্রিয়া। অনেককে অনানুষ্ঠানিক উপায়ে টাকা পাঠানোর ঝুঁকিও নিতে হতো। এবার সেই জটিলতা কমাতে নতুন সুবিধা দিল...
১ দিন আগে