Ajker Patrika

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বিজ্ঞপ্তি
নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মো. খালেদুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত সরকারের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), বি-৯৮৫ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত