
বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আরও ২০টি অঞ্চলের বিদ্যুৎ বিল দেওয়া যাবে নগদের মাধ্যমে। এর মাধ্যমে দেশের ২৪টি জেলার ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন।
নতুন এই সমিতিগুলো যুক্ত হওয়ায় দেশের পল্লী বিদ্যুৎ সমিতির অর্ধেকের বেশি গ্রাহক নগদের মাধ্যমে তাঁদের বিদ্যুৎ বিল দিতে পারবেন। প্রত্যেক গ্রাহক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। সে জন্য অ্যাপে ‘বিল পে’ ট্যাবে গিয়ে ‘ইলেকট্রিসিটি’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘আরইবি পোস্টপেইড’ নির্বাচন করে বিল দেওয়া যাবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পোস্টপেইড বিল দেওয়া যাবে নগদ অ্যাপ ব্যবহার করে। সমিতিগুলো হলো—ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
এর আগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে তাঁদের বিদ্যুৎ বিল দিয়ে আসছেন।
বাংলাদেশের ৮০ ভাগ বিদ্যুৎ গ্রাহক আছেন আরইবির অধীনে। আর দেশের ৮ কোটির বেশি গ্রাহক আছেন নগদে। এই দুটি প্রতিষ্ঠান ২০২৩ সালে চুক্তির মাধ্যমে গ্রাহকের জীবন আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে। নতুন যুক্ত হওয়া সমিতিগুলোর গ্রাহকেরাও এখন থেকে নগদের পল্লী বিদ্যুৎ বিল সেবা গ্রহণ করতে পারবেন মুহূর্তেই।

কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই চামড়াকে ঘিরেই টিকে আছে ট্যানারিশিল্পের বড় অংশ, আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, পূরণ হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা। এর ওপর ভর করেই খাতটিতে অটুট রয়েছে বিপুল কর্মসংস্থান।
৩ ঘণ্টা আগে
এডিবি জানিয়েছে, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে এই পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য হচ্ছে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিশ্চিত করা।
১৫ ঘণ্টা আগে
দেশে ঈদকেন্দ্রিক কেনাকাটায় অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার এবার নতুন উচ্চতায় পৌঁছেছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে ই-কমার্স ও এফ-কমার্স মিলিয়ে অর্ডারের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারি ব্যবস্থাপনায় ডিজিটাল কোরবানির হাট বন্ধ থাকলেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম..
১৬ ঘণ্টা আগে
আজ সোমবার বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৯ ঘণ্টা আগে