
ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম কার্টআপ নিয়ে এসেছে বছরের সেরা ‘বিগ ফ্রাইডে সেল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন চলবে ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
এক বিজ্ঞপ্তিতে কার্ট আপ জানিয়েছে, ক্যাম্পেইনে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, ২৯ টাকার ডিল, ডিসকাউন্ট ভাউচার, সারাদেশে ফ্রি ডেলিভারি এবং প্রি-পেমেন্টে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়সহ আরও অনেক আকর্ষণীয় অফার।
ক্যাম্পেইনকে আরও জমজমাট করতে আয়োজন করা হয়েছে একাধিক কনটেস্ট। সর্বোচ্চ সংখ্যক অর্ডারকারী জিততে পারবেন ঢাকা–মালদ্বীপ–ঢাকা রাউন্ড ট্রিপ টিকিট।
এছাড়া ২৩ থেকে ২৭ নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি প্রোডাক্ট কার্টে যুক্ত করে এবং ক্যাম্পেইন চলাকালীন অর্ডার সম্পন্ন করলে ‘অ্যাড টু কার্ট’ কনটেস্টে জিতে নেওয়া যাবে একটি Minister Smart TV। ‘রিভিউ অ্যান্ড উইন’ কনটেস্টে নির্বাচিত ব্যক্তি পাবেন ১০০০ টাকার ভাউচার।
সেই সাথে পুরো ক্যাম্পেইনে থাকছে বিশেষ ব্র্যান্ড ডে এবং ব্র্যান্ড গিভঅ্যাওয়েতে অংশ নেওয়ার সুযোগ, যেখানে LOTTO, Minister, Comforter, Bata, RFL, Apex, Marico, PUMA, TICKR ও Torr–এর মতো শীর্ষ ব্র্যান্ডগুলো থাকবে তাদের নতুন কালেকশন ও বিশেষ অফার নিয়ে।
কার্টআপ জানিয়েছে, গ্রাহকদের শপিং-এর মাত্রা দ্বিগুণ করতে থাকছে বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এছাড়াও সিটি ব্যাংক (Amex)-এ ১০ শতাংশ, ইবিএল-এ ১৫ শতাংশ, এমটিবি-তে ১০ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকে ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা থাকছে। পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীরাও পাবেন ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘বিগ ফ্রাইডে সেল ক্যাম্পেইন গ্রাহকদের জন্য এক শপিং উৎসব। গ্রাহকেরা দেশের যেকোনো স্থান থেকে কার্টআপ অ্যাপ ব্যবহার করে পেতে পারবেন সেরা সব ডিল, জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং উপভোগ করতে পারবেন সর্বোচ্চ শপিং অভিজ্ঞতা। এছাড়া ন্যূনতম ২৯৯ টাকার অর্ডারেই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা থাকছে, যা গ্রাহকদের শপিং অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে।’
কার্টআপ জানিয়েছে, বাজেটের মধ্যে মানসম্মত পণ্য, দারুণ সব ছাড়, আকর্ষণীয় ডিলসহ ‘বিগ ফ্রাইডে সেল’ ক্যাম্পেইনে থাকছে আরও সব চমক। ক্যাম্পেইনের সব আপডেট পেতে ডাউনলোড করে নিন cartup অ্যাপ অথবা ভিজিট করুন কার্টআপ ওয়েবসাইট এবং সেই সাথে চোখ রাখুন cartup-এর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে।

কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
২ ঘণ্টা আগে
ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কার্যক্রম গতিশীল করতে এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে দেশে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবাকে এবার আন্তর্জাতিক মানে উন্নীত করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি কিংবা সামাজিক প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পন্ন করা হবে। এ জন্য
২ ঘণ্টা আগে
ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
৪ ঘণ্টা আগে
দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
৫ ঘণ্টা আগে