এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব ইউনিলিভার বাংলাদেশের প্রথম পুনর্মিলনী চট্টগ্রামের ওয়েল এগ্রোতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে ১০০ জনের অধিক সাবেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা একত্রিত হন।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অনুষ্ঠান। অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণ, মৃত্যুবরণকারী এবং অসুস্থ কর্মকর্তাদের জন্য দোয়া, অ্যাসোসিয়েশনের ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নবীন-প্রবীণের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।
সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ্ ইয়ার সঞ্চালনায় ও অমল দে, নাজিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম, তসলিম হোসেন কবির, এম এ মনসুর, মোহাম্মদ ইদ্রিস, এস এম আলমগীর, ফখরুল ইসলাম ও তোফায়েল আহমেদের সার্বিক সহযোগিতায় এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী সাবেক কর্মকর্তাদের মধ্যে বর্তমানে বহু কোম্পানির মালিক, প্রধান নির্বাহী, এক্সিকিউটিভ নির্বাহী, জিএম, এজিম, প্রফেসর ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে মুহাম্মদ ইদ্রিসের কোরআন তিলাওয়াত এবং শহিদুল ইসলামের দোয়া অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। তারপর ইউনিলিভার বাংলাদেশের বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আক্তারের শুভেচ্ছা বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় এবং তিনি অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
এতে আরও বক্তব্য রাখেন—মুসলিম উদ্দিন, এ এম জিয়াউস শামস, শাহ্ মাসুদ ইমাম, হাসান জাফর চৌধুরী, সালেহ ইউ আহমেদ, মো. সানাউল্লাহ, সানিয়া মাহমুদ, সৌমেন্দ্র দাস, মালকা সামরোজ, হোসনে আরা লোমা, ইনাম আহমেদ প্রমুখ।
নারীরা পিলো পাসে অংশগ্রহণ করেন এবং সাবেক কর্মকর্তা সোহেল মাহবুবুল হক ও সৌমেন্দ্র দাসের আনন্দময় সংগীত পরিবেশন সবাইকে মোহবিষ্ট করে রাখেন। অংশগ্রহণকারী সবাইকে র্যাফল ড্র ও গিফট হ্যাম্পারের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সাবেক কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সমাপনী বক্তব্য দেন। বক্তব্যে আগামী বছর আরও জাঁকজমক অনুষ্ঠান করার প্রত্যয়, সবার সুস্বাস্থ্য কামনা এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
১১ মিনিট আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে