আইএফআইসি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বামেলকো) কনফারেন্স-২০২৬ ’। এ কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) বিষয়ে জ্ঞান, সচেতনতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।
গতকাল শনিবার আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শাখা-উপশাখা পর্যায়ে ঝুঁকিভিত্তিক তদারকি, কার্যকর গ্রাহক যাচাই এবং কমপ্লায়েন্স কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের মো. মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ ইনফরমেশন অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও)। এছাড়াও উপস্থিত ছিলেন হেলাল আহমেদ, চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স, আবুল কাশেম মো. ফজলুল কাদের, হেড অব সার্ভিস অ্যান্ড এস্টেট, মো. আবদুল্লাহ আল মাসুম, হেড অব করেসপন্ডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চার অপারেশনস অ্যান্ড রেমিট্যান্স ডিপার্টমেন্ট, এবিএম মহসীন কামাল মোল্লা, ডেপুটি ক্যামেলকো অ্যান্ড হেড অব এএমএল ও সিএফটিসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শাখার বামেলকো-রা কনফারেন্সে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কনফারেন্সে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধান, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর নির্দেশনা, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ ও প্রতিবেদন, ঝুঁকিভিত্তিক গ্রাহক যাচাই (সিডিডি/ইডিডি), লেনদেন পর্যবেক্ষণ এবং শাখা পর্যায়ে (এএমএল/সিএফটি) কমপ্লায়েন্স আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ, সম্মেলন ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাংকের এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি আর্থিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ার।
২ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেওয়ার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। সেই লক্ষ্য বাস্তবায়নে বিশ্বজুড়ে ১০০টি দেশের বাজারে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওয়ালটনের গ্লোবাল ব
৩ ঘণ্টা আগে
এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্য ৫৫ দশমিক ২ বিলিয়ন ও সেবা রপ্তানির লক্ষ্য ৮ দশমিক ২ বিলিয়ন ডলার। উভয় খাতেই ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে...
৬ ঘণ্টা আগে