Ajker Patrika

টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

আজকের পত্রিকা ডেস্ক­
টেকসই আর্থিক খাত ও কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ
ছবি: বিজ্ঞপ্তি

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এ পুরস্কারের চতুর্থ আসরে ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে বিজয়ী হয় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিকাশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ার।

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই কৌশল, পরিচালনা ব্যবস্থা এবং অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার ইন এমএফএস’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিকাশ।

এ ছাড়া সুন্দরবনের মৌয়ালদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ সৃষ্টি করে নদীপথে নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং মধ্যস্বত্বভোগীদের শোষণ হ্রাসে ভূমিকা রাখার গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’ ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন’ পুরস্কার এনে দেয় প্রতিষ্ঠানটিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত