মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় ও বেভারেজ ব্র্যান্ড ট্যাংয়ের যৌথ রমজান মেগা ক্যাম্পেইনে অংশ নিয়ে নতুন গাড়ি পেয়েছেন বরিশালের হাফিজ মো. বিল্লাল হোসেন।
সম্প্রতি রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেনোয়া (KWID 1.0L RXL AMT) মডেলের গাড়ির চাবি তাঁর হাতে তুলে দেওয়া হয়।ইউসিবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং উপায়-এর পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ এবং যিনি একইসাথে উপায় এর পরিচালনা পর্ষদেরও একজন সদস্য এবং মন্ডেলেজ ইন্টারন্যাশনালের কান্ট্রি হেড জাহিদ আলম খান গ্র্যান্ড প্রাইজ জয়ী হাফিজ মো. বিল্লাল হোসেনের হাতে গাড়ির চাবি তুলে দেন। এছাড়াও মেগা ক্যাম্পেইনের আরও সাত বিজয়ীর হাতেও মোটরসাইকেল তুলে দেন তারা।
উপায় ট্যাং-এর সাথে যৌথভাবে ৭ মার্চ থেকে ২ মে পর্যন্ত এই মেগা ক্যাম্পেইন পরিচালিত হয়। এর আওতায় একজন গ্রাহক ট্যাংয়ের প্যাকেট কিনে ৬ ডিজিটের একটি প্রমো কোড প্রয়োগ এবং লেনদেনের ভিত্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ডসহ, স্মার্টফোন, মোটরবাইক ও গাড়ি জেতার সুযোগ ছিল।
২০২১ সালের মার্চে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৬ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
২০ ঘণ্টা আগে