বাংলাদেশের বাজারে এলো ১২৫ সিসি সেগমেন্টে বিভিন্ন ফিচার সংবলিত টিভিএস রেইডার। আজ সোমবার বিশ্বের স্বনামধন্য টু-হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস তাদের বিভিন্ন ফিচার সংবলিত এ মোটরসাইকেল।
তরুণদের জন্য প্রস্তুত এই মোটরসাইকেলটির ফিচার সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, এলসিডি ডিজিটাল পেডোমিটার, থ্রি-ভ্যাল্ভ আই-টাচ স্টার্ট ইঞ্জিন, অ্যানিমেলিস্টিক এলইডি হেড ল্যাপের মতো দারুণ সব ফিচার এবং এই সেগমেন্টের বাইকে প্রথমবারের মতো রয়েছে আন্ডার-সিট স্টোরেজ। বেষ্ট-ইন-ক্লাস অ্যাকসিলারেশন, রিভার্স এলসিডি ক্লাস্টার ও অ্যানিমেলিস্টিক এলইডি হেডল্যাপস টিভিএস রেইডারকে দিয়েছে অনেক পার্টি ও স্টাইলিশ লুক।
এই উপলক্ষে টিভিএস মোটর কোম্পানির হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস এইচ জি রাহুল নায়াক বলেন, ‘বাংলাদেশের দ্রুত বিকশিত হওয়া টু-হুইলার মার্কেটে ১২৫ সিসির টিভিএস রেইডার লঞ্চ করতে পেরে আমরা আনন্দিত। এই দেশে ব্যক্তিগত পরিবহনের চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের মিলেনিয়াল ও জেন জি ক্রেতা ও গ্রাহকদের জন্য আমরা প্রতিনিয়তই দারুণ সব ফিচার ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ পণ্য নিয়ে আসার চেষ্টা করছি। আমি নিশ্চিত যে আমাদের তরুণ গ্রাহকেরা টিভিএস রেইডারের স্বকীয়তা অনেক পছন্দ করবে।’
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জে. একরাম হুসেইন বলেন, ‘বাংলাদেশের গ্রাহকেরা সব সময়ই টিভিএসের নতুন মডেলের বাইকগুলোতে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আমি নিশ্চিত টিভিএস রাইডারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।’

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় সচেতনতামূলক র্যালি ও ফিল্ড ক্যাম্পেইনের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৪ ঘণ্টা আগে
পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারে সোনার গয়নার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা।
৮ ঘণ্টা আগে
বন্ধ ও লোকসানে থাকা ৪৪টি সরকারি কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ওই সব কারখানার জমি ও বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে সেখানে নতুন করে বিনিয়োগ করবেন বেসরকারি উদ্যোক্তারা। সরকারের আশা, এতে অর্থনীতি গতিশীল হবে। কর্মসংস্থান বাড়বে।
১৯ ঘণ্টা আগে
দেশের কৃষিতে ধীরে ধীরে বদলে যাচ্ছে ফসল নির্বাচনের চিত্র। উৎপাদন খরচ, বাজারদর এবং লাভ-লোকসানের হিসাব বিবেচনায় নিয়ে কৃষকেরা ঐতিহ্যগত ধান ও পাটের পরিবর্তে সরিষা, আদা, হলুদ, বিভিন্ন শীতকালীন সবজি এমনকি তামাকের মতো তুলনামূলক বেশি লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে উৎপাদনেও।
১৯ ঘণ্টা আগে