
নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) আয়োজিত এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক নেতারা এবং পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় নেতৃত্ব, বিনিয়োগ সম্ভাবনা, টেকসই উন্নয়ন এবং যুক্তরাষ্ট-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। অংশগ্রহণকারীদের মধ্যে গঠনমূলক মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির অঙ্গীকার আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন আকিজ রিসোর্সের বহুমুখী শিল্প কার্যক্রম, বৈশ্বিক বাজারে সম্প্রসারণ পরিকল্পনা, উদ্ভাবন নির্ভর ব্যবসা কৌশল এবং টেকসই ও নৈতিক ব্যবসা চর্চার প্রতি গ্রুপের অঙ্গীকার তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপরও আলোকপাত করেন।
ইউএসবিসিসিআই-এর সভাপতি মো. লিটন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান ও আকিজ কনসাল্টিং-এর সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম।

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই দীর্ঘদিনের হুমকি বাস্তবে রূপ দিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
সোনা বিক্রির ওপর বর্তমান ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ নির্ধারণ, উৎসে আয়কর প্রত্যাহার এবং হীরা আমদানিতে শুল্ক হ্রাসসহ ততোধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে সংগঠনটি।
৮ ঘণ্টা আগে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভূমিকায় থাকা রপ্তানি খাত প্রতি মাসেই প্রবৃদ্ধি অর্জনে হোঁচট খাচ্ছে। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে ৮ মাসই কমেছে দেশের পণ্য রপ্তানি আয়।
৯ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরুর এক মাসের মাথায় বিশ্বের বহু দেশে জ্বালানির সংকট চরমে উঠেছে। দেশে দাম না বাড়লেও চাহিদামতো জ্বালানি তেল পাওয়া নিয়ে ভোক্তারা ভোগান্তি পোহাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকার বলেছে, চলতি এপ্রিল মাসের চাহিদা পূরণের মতো ব্যবস্থা বাংলাদেশের রয়েছে।
৯ ঘণ্টা আগে