ইউনিলিভার বাংলাদেশ তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’-এর ১৫ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দল। যার বিজয়ী সদস্যরা হলেন—মো. তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামী।
এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে আইবিএ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) দুটি দল। এবারের প্রতিযোগিতার থিম ছিল ‘পাওয়ার অব ইউ’, যা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানে উৎসাহিত করেছে। এবারের আসরে বিচারক প্যানেলে ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ইউনিলিভারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
চ্যাম্পিয়ন দলটি ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। শীর্ষ ৫ দলের সদস্যরা ইউনিলিভারের ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে অগ্রাধিকার পাবেন। ইউনিলিভারের চেয়ারম্যান জাভেদ আখতার এবং এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
১২ মিনিট আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে