এখন থেকে রংপুর সিটি করপোরেশনের বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। এই সেবাটি যেকোনো বিকাশ গ্রাহক যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি রংপুর সিটি করপোরেশন ও বিকাশ এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, বিকাশের রিজওনাল ম্যানেজার গৌরী শংকর পাল, স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ রুবায়েতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির ফলে রংপুর সিটি করপোরেশন এলাকার প্রায় পঞ্চাশ হাজার বাড়ির মালিক সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধের সুযোগ পাবেন। বাড়তি সময় ব্যয় না করে ঝামেলামুক্তভাবে কর পরিশোধের সুবিধা থাকায়, এ পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।
বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকেরা। অ্যাপের ‘পে বিল’ থেকে ‘সরকারি ফি’ অপশনে ক্লিক করে রংপুর সিটি করপোরেশন ট্যাপ করতে হবে। পরবর্তীতে হোল্ডিং ট্যাক্স নাম্বার দিয়ে সহজেই কর প্রদান সম্পন্ন করতে পারবেন গ্রাহকেরা।
কেবল বাড়ির কর নয়, সিটি করপোরেশনের অন্যান্য সেবার ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করার সেবা চালু হবে শিগগিরই। রংপুর সিটি করপোরেশন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশনের বাসিন্দারা বিভিন্ন সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারছেন।

দেশে বিদেশি ঋণ যত আসছে, তবে তার বড় অংশই চলে যাচ্ছে পুরোনো ঋণের সুদ ও আসল পরিশোধে। ফলে বৈদেশিক অর্থায়ন থেকে নতুন করে অর্থনীতিতে যে সহায়তা পাওয়ার কথা, তা ক্রমেই কমে আসছে। এরই মধ্যে বিদেশি ঋণের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমে যাওয়ার বিপরীতে ঋণ পরিশোধের চাপ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে
পরিকল্পনা ছাড়াই জাতীয় গ্রিড সম্প্রসারণ এবং সমন্বয়হীনভাবে সোলার হোম সিস্টেম (এসএইচএস) স্থাপনের ফলে দেশে প্রায় ৩০ লাখ সোলার সিস্টেম অকেজো হয়ে পড়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, একসময় বিশ্বের অন্যতম বৃহৎ অফ-গ্রিড সৌরবিদ্যুৎ কর্মসূচি থাকলেও...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
১০ ঘণ্টা আগে
দেশের ৫ শতাংশ মানুষের হাতে অধিকাংশ সম্পদ কেন্দ্রীভূত থাকলেও প্রস্তাবিত বাজেটে সেই বৈষম্য কমানোর কার্যকর রূপরেখা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রুহুল আমিন...
১০ ঘণ্টা আগে