চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন পরিষদে দুস্থ রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সিআইপি’র উদ্যোগে সম্প্রতি এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
আইলহাঁস ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য ক্যাম্পেইনে ৩৮৯ জন রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এই সেবা পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। প্রায় পাঁচ বছর ধরে চুয়াডাঙ্গাবাসীর স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য ‘ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য সেবা’ কার্যক্রম চালু হয়েছে।
এ বিষয়ে রাজ্জাক খান রাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যকে সামনে রেখে এবং তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমি নেত্রীর নির্দেশে চুয়াডাঙ্গাবাসীর সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে চলেছি। চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নকাজেরই একটি অংশ চুয়াডাঙ্গার প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন। প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।’
আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ক্যাম্পেইনে সেবা নিতে আসা একজন রোগী বলেন, ‘আমি অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, খরচের ভয়ে চিকিৎসা করাতেও যাইনি কখনো। ঘরে চাল থাকে না যেখানে সেখানে ওষুধ কেনা বিলাসিতা। এম এ রাজ্জাক খান রাজের এই মহান উদ্যোগে আমি নিজ গ্রামেই বিনা মূল্যে সকল প্রকার টেস্ট করিয়ে ডাক্তার দেখাতে পেরেছি।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে