বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।
বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে এই ডেডিকেটেড শোরুম এবং মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকেরা এখন থেকে স্থানীয় বাজারেই সরাসরি সনির অফিশিয়াল মেরামত সুবিধা পাবেন।
বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং-এর ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং।
সনি কর্তৃপক্ষ জানায়, দেশে ক্রমবর্ধমান পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করতে এই সার্ভিস সেন্টারটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বিয়ের পিক-সিজনে যেন ডিভাইসের সমস্যার কারণে কাজের শিডিউল বিপর্যয় বা আর্থিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করবে এই সেন্টার। এর মাধ্যমে স্থানীয় বাজারে ক্যামেরা ও গিয়ার মেরামতের দীর্ঘদিনের বড় একটি বাধা দূর হলো, যা দেশের সামগ্রিক ফটোগ্রাফি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সনির।
নতুন এই সেন্টারে সনির বিশ্বখ্যাত ‘আলফা’ (Sony Alpha™️) ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম ‘জি মাস্টার’ (G Master™️) লেন্স সিরিজের আধুনিক প্রযুক্তির সেবা পাওয়া যাবে। এই উদ্যোগের অংশ হিসেবে সনি বাংলাদেশ গ্রাহকদের সর্বদা অনুমোদিত ডিলারদের কাছ থেকে অফিশিয়াল পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে।
উল্লেখ্য, নতুন শোরুম এবং অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি সপ্তাহের মঙ্গলবার ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সেবা ও পণ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইট: sony-asiabd. com থেকে।

এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এনআরবি ব্যাংক পিএলসি কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে। এসিআই প্রপার্টিজের গ্রাহকদের জন্য বাসা কেনা ও দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন আরও সহজ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচার হওয়ার ঝুঁকি রোধ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপুল লোকসান কমাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন ঝুঁকি কমাতে কারখানায় দাবদাহ নিরোধক ব্যবস্থা বা ‘কুলিং প্রযুক্তি’ স্থাপন নিয়ে আলোচনা চলছে। এই ব্যবস্থা বাণিজ্যিকভাবে অত্যন্ত কার্যকর এবং চার বছরের মধ্যেই এর বিনিয়োগের টাকা উঠে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম। আজ সোমবার তেলের দাম কমে গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা সত্ত্বেও সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিক....
৮ ঘণ্টা আগে