Ajker Patrika

পরমাণু শক্তি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেলেন হাসিনুর রহমান

আজকের পত্রিকা ডেস্ক­
পরমাণু শক্তি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেলেন হাসিনুর রহমান
মো. হাসিনুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিনুর রহমানকে কমিশনের সদস্য (পরিকল্পনা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। নতুন এই দায়িত্ব পাওয়ার আগে তিনি কমিশনের পরিচালক (ভৌতবিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন।

মো. হাসিনুর রহমান ১৯৯৫ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পরমাণু শক্তি কমিশনে যোগ দেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি নিউক্লিয়ার ইনস্ট্রুমেনটেশন, এনার্জি অ্যানালাইসিস ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ব্যবস্থাপনায় একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিশেষ করে দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সফল বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সাইট নির্বাচন থেকে শুরু করে ডিজাইন চূড়ান্তকরণ এবং আন্তর্জাতিক লাইসেন্স অর্জনের মতো জটিল ও কারিগরি বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন।

বর্তমানে তিনি আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন’-এ বাংলাদেশের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত প্রয়োজনে তিনি রাশিয়া, বেলারুশ, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি সফর ও প্রশিক্ষণ নিয়েছেন।

১৯৬৭ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাসিনুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

ফিলিস্তিনি দমনে পুতিনের কাছে ১০ লাখ রুশ ইহুদি চেয়েছিলেন এহুদ বারাক

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় চুক্তি হারানোর শঙ্কায় আইসিসি

এপস্টেইনের ই-মেইল ইনবক্স দেখতে পারেন আপনিও, কীভাবে দেখবেন

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের লিভ টু আপিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত