নতুন করে আগামীর পথে- এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন পরিষদের নয়জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান সাবেক শিক্ষাসচিব ও জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচিত যারা দায়িত্ব নিচ্ছে, তাদের অভিনন্দন। আপনারা ই-ক্যাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এটাই প্রত্যাশা।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন কমিটির সদস্যরা যে কথা দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন, তা যেন পূরণ করতে পারে। এ জন্য আমরা যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-ক্যাবে এবারই প্রথম নির্বাচনের মধ্য দিয়ে কোনো কমিটি নির্বাচিত হয়ে এলো। এর মাধ্যমে যে সুন্দর একটা পরিবেশ তৈরী হয়েছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। মাত্র আট বছরের মধ্যে যে বিশাল একটা ই-কমার্স ইন্ডাস্ট্রি তৈরী হয়েছে এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।
এ সময় তিনি এক বছরের মধ্যে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানান।
ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা হলেন- সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজীব। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
শপথ নেওয়ার পর ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে ই-কমার্স ইন্ডাস্ট্রি দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। আমরা একই আছি। আমরা সবাই একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেব।
২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ই-ক্যাব। এরপর থেকে পর্যায়ক্রমে তিনটি কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে এসেছে। গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চতুর্থ কার্যনির্বাহী কমিটি পায় সংগঠনটি।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে