আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সম্মানজনক আরেকটি পুরস্কার পেয়েছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। জিএসএমএ’র এম ৩৬০ এশিয়া প্যাসিফিক অনুষ্ঠানে ‘মাইবিএল সুপার অ্যাপ: রেভ্যুলুশনাইজিং হেলথকেয়ার ইন রুরাল বাংলাদেশ’ ক্যাম্পেইনের জন্য ‘এক্সিলেন্স ইন ডিজিটাল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ লাভ করে বাংলালিংক।
দক্ষিণ কোরিয়ার সিউলে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য জিএসএমএ’র বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন ‘এম ৩৬০ এপিএসি ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। গত ১ অক্টোবর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের গ্রুপ ডিরেক্টর অব স্ট্র্যাটেজি অ্যান্ড কমিউনিকেশনস হান্দে আসিক প্রতিষ্ঠানের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
উল্লেখ্য, ‘ডিজিটাল নেশনস অ্যাওয়ার্ড’ মোবাইল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। এবার প্রতিযোগিতায় বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ ১১টি দেশ থেকে প্রকল্প জমা নেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রকল্পগুলোর মধ্যে বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপের জন্য সম্মানজনক এ অ্যাওয়ার্ড অর্জন করে। মাইবিএল অ্যাপ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা সেবা পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যেখানে আগে চিকিৎসা সেবা ব্যয়সাধ্য ও অপ্রতুল ছিল।
দেশের বেশির ভাগ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং উচ্চ ব্যয় ও পরিবহনজনিত অসুবিধার কারণে জনসংখ্যার ৫৮ শতাংশ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করা থেকে বিরত থাকেন। এ ক্ষেত্রে চিকিৎসা সেবাকে সাশ্রয়ী ও আগের চেয়ে স্বাচ্ছন্দ্যদায়ক করতে বিশেষ ভূমিকা পালন করেছে মাইবিএল সুপার অ্যাপের উদ্ভাবনী মডিউল। এ অ্যাপের মাধ্যমে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীকে সেবা প্রদান করা হয়েছে।
এর আগে বাংলালিংক ২০২৩ সালে বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ডিজাস্টার রেসপন্স ক্যাটাগরিতে ‘সাসটেইনেবিলিটি এক্সিলেন্স ইনিশিয়েটিভ’ বিভাগে পুরস্কার অর্জন করে। ঘূর্ণিঝড় নিয়ে অগ্রিম সতর্কতায় ‘মোখা’ ঘূর্ণিঝড়ের সময় মাইবিএল সুপার অ্যাপে আগাম সতর্কীকরণ ব্যবস্থা সংযুক্ত করা হয়।
অ্যাওয়ার্ড অর্জন নিয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে এবং দেশে ডিজিটাল বিভাজন দূর করতে প্রয়োজনীয় সমাধান নিয়ে আসার ক্ষেত্রে বাংলালিংকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষের জন্য টেকসই ডিজিটাল সমাধান নিয়ে আসতে নিরলস কাজ করে যাবে; যেন আমরা আমাদের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যুক্ত করতে পারি এবং তাঁদের অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে পারি।’

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলো এ ঋণের সুবিধা পাবে।
৫ ঘণ্টা আগে
আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
৯ ঘণ্টা আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১০ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
১১ ঘণ্টা আগে