যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) উন্নয়নে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এখন থেকে ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) সদস্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
২০ জুন লন্ডনে অনুষ্ঠিত আইপিপিএফ বোর্ড সভায় পিএসটিসির সদস্যপদ চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে আইপিপিএফের মেম্বারশিপ কমিটি এই অনুমোদন দেয়। এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে পিএসটিসির গভর্নিং বডির চেয়ারপারসন সানজিদা ইসলামকে পাঠানো এক চিঠির মাধ্যমে জানানো হয়, যা দেন আইপিপিএফের মহাপরিচালক ড. আলভারো বার্মেজো।
পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, ‘এই স্বীকৃতি আমাদের এসআরএইচআর অঙ্গীকার, জবাবদিহি ও দলগত প্রচেষ্টার একটি শক্তিশালী প্রতিফলন। মাত্র ২১ মাসে আমরা সহযোগিতা থেকে সদস্যপদের এই যাত্রায় পৌঁছেছি, যা আমাদের সবার জন্য গর্বের।’
যুক্তরাজ্যে আইপিপিএফ বোর্ড অব ট্রাস্টিস মিটিংয়ের আগে অনুষ্ঠিত পরামর্শ সভায় অংশ নেন আইপিপিএফের ডিরেক্টর জেনারেল ড. আলভারো বর্মেহো, সারো-আইপিপিএফের রিজিয়নাল ডিরেক্টর মিস টোমোকো ফুকুদা এবং পিএসটিসি বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. নূর মোহাম্মদ।
আইপিপিএফর সদস্য হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে পিএসটিসি এখন বৈশ্বিক একটি শক্তিশালী এসআরএইচআর নেটওয়ার্কের অংশ, যা ১৪০টিরও বেশি দেশে কাজ করছে। এর মাধ্যমে পিএসটিসি আরও বিস্তৃত জ্ঞান, কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।
এই অর্জনের পেছনে আইপিপিএফের গ্লোবাল ও সাউথ এশিয়া আঞ্চলিক অফিসের অব্যাহত দিকনির্দেশনা এবং পিএসটিসির গভর্নিং বডির নেতৃত্ব ও কর্মীদের নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
পিএসটিসি এখন আইপিপিএফ স্ট্র্যাটেজি ২০২৮-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তার ২০২৫–৩০ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে, যাতে উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের জনগণের মাঝে স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা যায়।

মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু স্বস্তির জায়গায় এখনো পৌঁছায়নি; বরং জ্বালানি তেলের দাম বাড়া, নতুন পে-স্কেল চালুর সম্ভাব্য প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ঝুঁকি আগের তুলনায় বেড়েছে। এ কারণে কমতির দিকে থাকা মূল্যস্ফীতির ভবিষ্যতে আবার ঊর্ধ্বগতিতে ইউটার্ন নেওয়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন...
৩ ঘণ্টা আগে
দেশে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনে ব্যাপক সাড়া পড়েছে। চলতি বছরের জুনে এ পদ্ধতিতে লেনদেন চালুর পর মাত্র ৯০ দিনে লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ। একই সময়ে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ। এই প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলা কিউআরকে আরও সহজ ও বিস্তৃত করে তৃণমূল পর্যায়ে নিতে...
৩ ঘণ্টা আগে
বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক (মার্চেন্ট) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অন্যতম বাধা ছিল মূল্য ও মাসুল নির্ধারণ পদ্ধতি। এ বিষয়ে প্রাপ্ত প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গতকাল মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম এবং জাতীয় গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ করে দিয়েছে
৭ ঘণ্টা আগে
মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও ঝুঁকি কাটেনি, বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন পে স্কেল চালুর সম্ভাব্য প্রভাব সামনে রেখে পরিস্থিতি আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। তাই নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর...
৮ ঘণ্টা আগে