
সোনালী ব্যাংক পিএলসি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার নাগ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. শরিয়ত উল্লাহর সভাপতিত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেবেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। আর এই লক্ষ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের...
৪ ঘণ্টা আগে
তারল্য সংকটে নগদ টাকার চাপ কমাতে জরুরি তহবিল হিসেবে ঈদের আগে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় সহায়তার জন্য ১১ দশমিক ৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এই তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের...
৪ ঘণ্টা আগে
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। আজ বৃহস্পতিবার এক আদেশে এ সময় বাড়ায় এনবিআর।
৫ ঘণ্টা আগে