বাংলাদেশের সিরামিক টাইলস শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস ঢাকার বাংলামোটরে আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেছে।
বাংলামোটর দেশের টাইলস বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জয়ী আকিজ সিরামিকস সব সময়ই ‘Promise of Perfection’-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে শ্রেষ্ঠ টাইলস সরবরাহ করে আসছে।
ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যে গত বৃহস্পতিবার ৩২/১ পরীবাগ রোড, বাংলামোটরে আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট শোরুম ‘এন আলম সিরামিক সেন্টার’-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান, রোসার হেড অব সেলস বিশ্বজিৎ পাল ও শোরুমের স্বত্বাধিকারী মো. নূরে আলম ভূঁইয়া। আকিজ সিরামিকসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সম্মানিত ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
নতুন এই শোরুম আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব প্রোডাক্ট দিয়ে সাজানো হয়েছে। এখানে ব্যবহৃত দৃষ্টিনন্দন ফার্নিচার ও উন্নত ডিসপ্লে সরঞ্জাম গ্রাহকদের একটি অনন্য ও বাস্তব অভিজ্ঞতা দেবে।
বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ১৩০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করছে। শোরুমের সংখ্যার দিক থেকেও এটি দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
এই ধারাবাহিকতায় বাংলামোটরে নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে আকিজ সিরামিকস তার সফল যাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল।

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই দীর্ঘদিনের হুমকি বাস্তবে রূপ দিলেন তিনি।
৮ ঘণ্টা আগে
সোনা বিক্রির ওপর বর্তমান ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ নির্ধারণ, উৎসে আয়কর প্রত্যাহার এবং হীরা আমদানিতে শুল্ক হ্রাসসহ ততোধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে সংগঠনটি।
১৪ ঘণ্টা আগে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভূমিকায় থাকা রপ্তানি খাত প্রতি মাসেই প্রবৃদ্ধি অর্জনে হোঁচট খাচ্ছে। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে ৮ মাসই কমেছে দেশের পণ্য রপ্তানি আয়।
১৪ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরুর এক মাসের মাথায় বিশ্বের বহু দেশে জ্বালানির সংকট চরমে উঠেছে। দেশে দাম না বাড়লেও চাহিদামতো জ্বালানি তেল পাওয়া নিয়ে ভোক্তারা ভোগান্তি পোহাচ্ছেন। এই পরিস্থিতিতে সরকার বলেছে, চলতি এপ্রিল মাসের চাহিদা পূরণের মতো ব্যবস্থা বাংলাদেশের রয়েছে।
১৫ ঘণ্টা আগে