
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
‘আইবিএফসি থ্রাইভ উইথ শরিয়াহ’ (IBFCThrive with Shari’ah)-এর সহযোগিতায় আইডিএলসি ইসলামিক (আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ইসলামি ফাইন্যান্স উইন্ডো) এই সফল আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইন বাংলাদেশ: অ্যানুয়াল রিভিউ ২০২৫ (IBFBD 2025)’-এর দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। এটি দেশের ইসলামি অর্থনৈতিক খাতের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
আলোচনায় দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ স্কলার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক ও অর্থনীতিবিদেরা অংশ নেন। বক্তারা ইসলামি অর্থায়নে নির্ভরযোগ্য তথ্যের ব্যবহার ও শক্তিশালী শরিয়াহ গভর্ন্যান্স কাঠামোর ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, কেবল লেনদেনভিত্তিক কমপ্লায়েন্স নয়, বরং একটি সমন্বিত ও সিস্টেমভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা শরিয়াহ গভর্ন্যান্স-সংক্রান্ত নতুন নির্দেশনা এবং প্রস্তাবিত ‘ইসলামি ব্যাংকিং আইন’ নিয়ে অগ্রগতি তুলে ধরেন। এ ছাড়া নতুন শরিয়াহসম্মত তারল্য ব্যবস্থাপনা ও সুকুক (ইসলামি বন্ড)-সংক্রান্ত উদ্যোগের বিষয়েও আলোকপাত করা হয়। আর্থিক প্রতিবেদনের ক্ষেত্রে বিশেষজ্ঞরা আন্তর্জাতিক মানদণ্ড (AAOIFI) আংশিকভাবে গ্রহণের সুপারিশ করেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টসহ (বিআইবিএম) বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ইসলামি ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান। গোলটেবিল আলোচনায় উঠে আসে—তারল্যসংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য শরিয়াহসম্মত সরকারি ইনস্ট্রুমেন্ট এবং কার্যকর অডিট কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই গোলটেবিল আলোচনার সুপারিশগুলো দেশের ইসলামি ফাইন্যান্স খাতের টেকসই বিকাশ ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনা ও দিনাজপুরে তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল এবার ইজারা পাচ্ছে দুই শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ। বন্ধ মিলগুলোতে তৈরি পোশাক, জুতা, খেলনা, আসবাব, বৈচিত্র্যময় পাটপণ্য, লিথিয়াম ব্যাটারি উৎপাদনে ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এই দুই শিল্পগোষ্ঠী।
৫ ঘণ্টা আগে
অর্থবছর শেষ হলেও উন্নয়ন বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। তাদের বাস্তবায়ন হার ২০ দশমিক ৮৬ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৮ দশমিক ৭২ শতাংশের মধ্যে। সবচেয়ে কম ব্যয় হয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এবং সবচেয়ে বেশি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে।
১৩ ঘণ্টা আগে
জ্বালানি থেকে প্রযুক্তি, অবকাঠামো থেকে আর্থিক সেবা—বাংলাদেশের একাধিক খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৭ সদস্যের একটি প্রতিনিধিদল। ঢাকায় অবস্থানকালে বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠকে তারা সম্ভাবনাময় খাত, বিনিয়োগের
১৩ ঘণ্টা আগে