সিটিজেনস ব্যাংক পিএলসি এর ‘ত্রৈমাসিক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর হোসেন সভার সভাপতিত্ব করেন।
সম্মেলনে গত ত্রৈমাসিক ব্যবসায়িক কার্যক্রমের সমন্বিত পর্যালোচনা করা হয় এবং উল্লেখযোগ্য সাফল্য সমূহের পাশাপাশি উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়াও অবশিষ্ট ৯ মাসের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বাস্তবভিত্তিক কৌশলগত পরিকল্পনা, ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের গতি ত্বরান্বিতকরণ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবনী ও গ্রাহক বান্ধব সেবা প্রদান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই ও কৃষিবান্ধব খাতে অগ্রাধিকারের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান ও জনাব মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।

ভারতের বাজারে পণ্য রপ্তানিতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
দেশের ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিগত সময়ে ব্যাপক আর্থিক লুটপাট ও অনিয়মের কারণে বর্তমান অবস্থায় আসা ব্যাংক...
১৬ ঘণ্টা আগে
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে এক নতুন মাইল ফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ...
২১ ঘণ্টা আগে
দেশের ব্যাংকিং খাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক। আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা...
১ দিন আগে