
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি, মহাপরিচালক, র্যাব; বাংলাদেশ পুলিশ; এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি, সিআইডি, বাংলাদেশ পুলিশ; সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ; কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ; কামরুল আহসান, ডিআইজি (কনফিডেনশিয়াল), বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ; আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে আজ রোববার এ কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভোলার সদর উপজেলাসহ উপকূলের ১১৫টি ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে
৩ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কারাবন্দীদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো বাংলাদেশ জেল প্যাভিলিয়ন সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে। আজ রোববার সরকারি কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে