পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অসামান্য ও অনুসরণীয় অবদান রাখার জন্য কনকর্ড অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক গ্রহণ করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।
বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পোড়ামাটির ইটের ব্যবহার বন্ধে ১৯৯৮ সালে কনকর্ড গড়ে তোলে পরিবেশবান্ধব ইট, ব্লক, টাইলস নির্মাণের কারখানা, যেখানে উৎপাদিত হয় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী। কনকর্ড বাংলাদেশে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ প্রস্তুতিতে পথিকৃৎ। পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী শুধু প্রস্তুতিতে নয়, বরং পরিবেশকে দূষণমুক্ত রাখতে সবাইকে পরিবেশবান্ধব কংক্রিট পণ্য ব্যবহারে উৎসাহিত করতে নিয়েছে বিভিন্ন ধরনের উদ্যোগ।
প্রসঙ্গত, এই অর্জনের স্বপ্নদ্রষ্টা কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন, যার স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে কনকর্ড অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১১ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৫ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৮ ঘণ্টা আগে