কপিরাইটার হলেন বিশাল বিজ্ঞাপন জগতের অযুত সৃজনশীল কর্মকাণ্ডে নিয়োজিত অনেকের ভিড়ে অনন্য একজন। শব্দ আর কথা দিয়ে তাঁরা মানুষের অভ্যাস, পছন্দ এমনকি দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারেন। পাশাপাশি এসব শব্দ আর কথাকে যাঁরা ডিজাইন ও ছবিতে তুলে ধরেন, অর্থাৎ ভিজুয়ালাইজ করেন তাঁদের নিয়ে সম্প্রতি কপিশপের আয়োজনে অনুষ্ঠিত হলো কপিকলরব চতুর্থ পর্ব।
‘কপি + আর্ট: দি আইডিয়াল পেয়ার’ শিরোনামের এই আসরে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা ক্যারট কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর সাইফুল আজম চৌধুরী মুকুল। যেকোনো সফল কমিউনিকেশনের জন্য কপিরাইটিংয়ের সঙ্গে আর্টের যে আন্তনির্ভরশীলতা, বক্তা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত আলোচনায় তা উঠে আসে।
বনানীর বৈঠক ক্যাফেতে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ২৫ জন শিল্পী, লেখক, উদ্যোক্তা ও পেশাজীবীর অংশগ্রহণে কপিরাইটিং, আর্ট ডিরেকশন ও বিজ্ঞাপনের নানা দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের সবাই এমন অভিনব আয়োজন আরও বেশি বেশি করার আহ্বান জানান।
কপিশপের উদ্যোক্তা মুশফিকুর রহমান পাভেল বলেন, কপিরাইটার, বিজ্ঞাপনসহ অন্যান্য সৃজনশীল পেশার দক্ষতা উন্নয়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি করাই কপিশপের মূল উদ্দেশ্য। কিছু সমমনা বন্ধু-সহকর্মীদের নিয়ে আপাতত কপিকলরব অনিয়মিতভাবে করলেও, ভবিষ্যতে নিয়মিত আয়োজন করতে চান বলে জানান তিনি।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
৩৫ মিনিট আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮ দশমিক ৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে।
১৪ ঘণ্টা আগে