
পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অরণ্য বাংলাদেশের উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অরণ্য বাংলাদেশের পরিচালক ইশতিয়াক আহমেদ। এ কার্যক্রমে আরও ছিলেন বেসরকারি সংস্থা হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।
এ সময় শিক্ষার্থীদের মাঝে পলি পেয়ারা, বেল, জাম, অর্জুন, কারিপাতা, ডেউয়া ফলসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ ছাড়া গত দুই দিন অরণ্য বাংলাদেশের উদ্যোগে চলনবিল অঞ্চলে ২ শতাধিক হিজল, জারুল ও কদম গাছ, খুদিজাম রোপণ করা হয়েছে।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
১ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
৯ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১২ ঘণ্টা আগে