
বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৫তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটের কানাইঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন তিনি।
সিলেট অঞ্চলের চার নম্বর সেক্টরের সাব-সেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনায় নিজামউদ্দিন প্রথমে সাব-সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরে সাব-সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে লড়াই করেন। রণাঙ্গনে তিনি এতই চৌকস ছিলেন যে, সহযোদ্ধারা তাঁকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন।
এই বীর যোদ্ধার সমাধি সিলেটের মোকামটিলায় এবং তাঁর স্মৃতি ধরে রাখতে পুরো অঞ্চলটির নামকরণ করা হয়েছে নিজামনগর। স্বাধীনতা যুদ্ধে সাহসী আত্মত্যাগের জন্য তিনি বীরউত্তম খেতাব এবং ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তাঁকে নিয়ে ২০২১ সালে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ ‘নিশ্চিত সংগ্রামের শপথ’।
শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ ‘বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটির পক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর ভাই ও মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা...
১ ঘণ্টা আগে
প্রকল্পটির আওতায় ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫–৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি ২০৩০ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন বিনিয়োগ করেও যারা বর্তমানে নতুন বিনিয়োগে আগ্রহী বা সক্ষম নন, তাদের জন্য ‘গ্রেসফুল এক্সিট’-এর সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য খাতে জায়গা তৈরি হবে।
২ ঘণ্টা আগে