বাংলাদেশের বাজারে ব্লুটুথ কানেক্টেড স্কুটার এনটর্ক ১২৫ সিসি আনল টিভিএস। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড তাদের নতুন এ এডিশনের উদ্বোধন করে।
এ নিয়ে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আমরা আনন্দিত। এ এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ রাইডারদের চাহিদা পূরণের জন্যই ডিজাইন করা হয়েছে।’
উদ্বোধন উপলক্ষ্যে টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন বলেন, ‘টিভিএস মোটর কোম্পানি সব সময় গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোত্তম প্রযুক্তির মোটরসাইকেল উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে থাকে। বাংলাদেশের তরুণদের আকর্ষণীয়, উদ্ভাবনী এবং উন্নত স্কুটারের চাহিদা মেটাতেই টিভিএস এনটর্ক-১২৫ রেস এডিশন বাজারে এনেছি আমরা। সারা বিশ্বে জেনারেশন জেডের মধ্যে ইতিমধ্যে পারফরম্যান্স, স্টাইল ও প্রযুক্তির কারণে এই স্কুটার নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৬ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১০ ঘণ্টা আগে