টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘কৃষক কার্ড বিতরণ কার্যক্রম ও কৃষি মেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেশের কৃষি উন্নয়ন, ঋণ বিতরণ এবং প্রান্তিক কৃষকদের কল্যাণে ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফ করা ঋণের প্রায় ৫২ শতাংশই কৃষি ব্যাংকের। এ ছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশই এককভাবে কৃষি ব্যাংক অর্থায়ন করছে।
ব্যাংকের এমডি আরও জানান, বিকেবি ২০২৫ সালে প্রায় ৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে দেশের সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করেছে। চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা উজ্জীবিত এবং “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে সামনে এগিয়ে যাব।’
বিকেবির এসব কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে প্রধানমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, রেমিট্যান্স আহরণসহ কৃষি ও কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের এই সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম ও মোহা. খালেদুজ্জামান এবং ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব মহামন্দার কবলে পড়বে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
৫ ঘণ্টা আগে
‘এসো হে বৈশাখ, এসো, এসো’—এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার নিকুঞ্জ-২ এলাকার শরীরচর্চা ও সামাজিক সংগঠন ‘প্রভাতী মেলা’র সদস্যরা আয়োজন করেন পয়লা বৈশাখের বিশেষ পান্তা-ইলিশ অনুষ্ঠান।
৭ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ চাপ, বৈশ্বিক অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য অত্যন্ত সতর্ক, সংকোচনমূলক ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
১ দিন আগে
দেশের মানি মার্কেটে সুদের হার নির্ধারণে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। এত দিন ব্যাংকগুলোর প্রস্তাবিত হারের ওপর নির্ভর করে যে রেফারেন্স রেট নির্ধারিত হতো, তা থেকে সরে এসে এবার সরাসরি বাস্তব লেনদেনের ভিত্তিতে নতুন মানদণ্ড চালু করা হচ্ছে।
১ দিন আগে