
সম্মিলিত ইসলামী ব্যাংক তার গ্রাহকের আমানতের ওপর বাজারভিত্তিক আকর্ষণীয় মুনাফার হার ঘোষণা করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই গ্রাহকের বাজারভিত্তিক এই নতুন মুনাফার হার কার্যকর করা হয়েছে। এক বছর বা তার বেশি মেয়াদের আমানতের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংক তার গ্রাহকের জন্য সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ এবং ছয় মাস থেকে এক বছর মেয়াদে হলে ৯ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে আমানতের বিপরীতে সব গ্রাহককেই ব্যাংকটি ৪০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নেওয়ার সুযোগ রেখেছে। এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, কারও যদি ২০ কোটি টাকা জমা থাকে, তাহলে তিনি চাইলে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এতে গ্রাহকের তারল্যের সমস্যা অনেকটাই সমাধান হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব তথ্য দেন। সম্প্রতি ব্যাংকটি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের মূল আমানত পুরোপুরি সুরক্ষিত, তবে তা পর্যায়ক্রমে উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে। কিছু অস্পষ্টতা তৈরি হয়েছিল। সেগুলো পরিষ্কার করতেই আজকের এই সভা। একসঙ্গে গ্রাহক টাকা তুলতে না পারার ব্যাখ্যাও দেন গভর্নর। তিনি বলেন, হঠাৎ করে সব গেট খুলে দিলে গ্রাহক একসঙ্গে তাঁর সব আমানত তুলে নিতে পারেন। এটা স্লুইসগেটের মতো, আস্তে আস্তে খুলতে হয়। আমানত তুলতে হবে নিয়ন্ত্রিতভাবে।
ড. মনসুর জানান, শুরুতে ডিমান্ড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট এবং স্বল্পমেয়াদি দুটি স্কিমের টাকা উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। এর আওতায় আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারছেন। তবে এর কম থাকলে পুরো টাকাই তুলতে পারছেন। তবে গত বুধবার থেকে ফিক্সড ডিপোজিট, মানি স্কিমসহ সব ধরনের স্কিম থেকেই টাকা তোলার সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে এর যেকোনো স্কিম থেকে এক লাখ টাকা পর্যন্ত টাকা তোলা যাচ্ছে। মেয়াদপূর্তির ক্ষেত্রে আমানত রোলওভার হবে এবং মুনাফাও পর্যায়ক্রমে তোলা যাবে। এত দিন কম্পিউটার ও মুনাফা হিসাবসংক্রান্ত কিছু জটিলতার কারণে এই প্রক্রিয়ায় আসতে একটু দেরি হয়েছে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
গভর্নর জানান, পাঁচটি ব্যাংকের অনলাইন সিস্টেম একীভূত করা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব ভেন্ডরের লাইসেন্স ইতিমধ্যে নবায়ন করা হয়েছে। তিনি বলেন, ধাপে ধাপে অনলাইন সেবা, আরটিজিএস ও এটিএম কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে। গভর্নর আশা প্রকাশ করেন, শিগগির সম্মিলিত ইসলামী ব্যাংকের সব কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
৪ ঘণ্টা আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক বিমান পরিবহন (অ্যাভিয়েশন) কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
৭ ঘণ্টা আগে
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ হয়েছে।
৯ ঘণ্টা আগে