
সেবার মানোন্নয়নে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ই-ভ্যাট সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মানোন্নয়ন শেষে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার পর এই সেবা চালু হবে।
এনবিআরের চিঠিতে বলা হয়, ফাংশনগুলোর আপগ্রেডেশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে আজ ২৯ জানুয়ারি দুপুর ২টা থেকে আগামীকাল ৩০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। ওই সময়ের পর পুনরায় ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস যথারীতি চালু থাকবে।
এনবিআর জানায়, ভ্যাট ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমে একাধিক নতুন ফিচার ও ফাংশন সংযোজন এবং বিদ্যমান মডিউলসমূহের উন্নয়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে।
মূসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এতে সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন, সাব-ফর্মে এক্সেল ফাইলের মাধ্যমে ডাটা আপলোড এবং ক্রয় সংক্রান্ত সাব-ফর্মে নির্ধারিত কর মেয়াদের সর্বোচ্চ পাঁচ মাস আগের তারিখ ইনপুট দেওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে।
এছাড়া ওবি ডাটা এন্ট্রি ফাংশনালিটিতে এক্সেল ফাইল ব্যবহার করে ডাটা আপলোডের সুযোগ রাখা হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সফলভাবে ডাটা সাবমিশন বা আপলোড হলে স্বয়ংক্রিয়ভাবে একটি কেস আইডি তৈরি হবে।
আপগ্রেডেশনের আওতায় মাস্টার ডাটা লিস্ট ফাংশনালিটিতেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে ‘ফুল ভ্যাট অফিস নেইম’ নামে একটি নতুন ফিল্ড যুক্ত করা হয়েছে, যেন সংশ্লিষ্ট ভ্যাট অফিসের পূর্ণাঙ্গ তথ্য লোড করা যায়।
এদিকে মূসক ৯.১ ও মূসক ৯.২ এমসিএফ-এর ক্ষেত্রেও হালনাগাদ আনা হয়েছে। ডকুমেন্ট তালিকায় ‘অন্যান্য তথ্যাদি’ যুক্ত করা হয়েছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে বাধ্যতামূলক হবে। পাশাপাশি ইমেইল ও নোটিফিকেশন পাঠানোর সময় ব্যবহারকারীর আইডির সঙ্গে সংশ্লিষ্ট ডিডিওর ভূমিকা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময় শেষে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ সোমবার দিনের শুরুর লেনদেনে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল লেবাননের আরও ভেতরে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এই বিষয়টি সামনে এল।
৩ ঘণ্টা আগে
একটি দেশের মোট উৎপাদন ও সেবার পরিমাণ কতটা বাড়ছে, তার পরিমাপ হলো জিডিপি প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি বাড়লে সাধারণত বিনিয়োগ, কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ে। তাই অর্থনীতির চাকা সচল রাখতে প্রবৃদ্ধিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়।
১১ ঘণ্টা আগে
ঈদুল আজহার পরপরই রাজশাহীর লাউয়ের বাজারে ধস নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠ ও সড়কের পাশের অস্থায়ী বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা দরে। অথচ সেই একই লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।
১১ ঘণ্টা আগে
দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়াশিল্প প্রত্যাশিত গতি পায়নি। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানা স্থানান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার যে লক্ষ্য ছিল, বাস্তবে তা পুরোপুরি অর্জিত হয়নি।
১১ ঘণ্টা আগে