
সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত।
মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১-এর প্রধান মো. মাজহারুল হক, ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মুহিবুল কাদির ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ। সমাবেশে প্রায় ২০০ গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। গ্রাহক সন্তুষ্টিই সোশ্যাল ইসলামী ব্যাংকের বড় চালিকাশক্তি উল্লেখ করে তিনি সবাইকে এসআইবিএলের ওপর আস্থা রেখে আগের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
১৭ মিনিট আগে
কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার।
৬ ঘণ্টা আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
৯ ঘণ্টা আগে