
জুলাই শহীদ দিবস উপলক্ষে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে হাফিজুর রহমান বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।
গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যাতে সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, বৈষম্যমূলক কোটাপদ্ধতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মাধ্যমে জুলাই আন্দোলনের সূচনা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলন বেগবান হয়। পরে তা ছাত্র-জনতা, মেহনতি মানুষ, কৃষক শ্রমিক সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। তাই আজকের দিনটি দেশের মানুষের জন্য অনেক গৌরবের ও শৌর্যের। দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক—আজকের দিনে এটাই এফবিসিসিআইয়ের প্রার্থনা।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ দিন আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১ দিন আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১ দিন আগে