
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে না বলে মনে করছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সভাপতি জাভেদ আখতার।
আজ বুধবার রাজধানীর এফআইসিসিআই অডিটোরিয়ামে ‘পোস্ট-বাজেট প্রেস মিট’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাভেদ আখতার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বাজেটে ব্যবসার দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে। তবে বিপরীতে বাজেটের অনেক পদক্ষেপ বিনিয়োগকরীদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।’ তিনি বলেন, ‘করের আওতা না বাড়ালে ব্যবসায়িক খাতে চাপ তৈরি হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান নিয়ম মেনে চলে, তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপবে। কিন্তু বাজেটে তেমন কিছু নেই।’
জাভেদ আখতার আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগ মূলত নির্ভর করে নীতির ধারাবাহিকতা, ব্যবসা সহজীকরণ এবং দেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ওপর। বিনিয়োগকারীরা ৫০ বছরের পরিকল্পনা করে বিনিয়োগ করেন। আমিও গত বছর ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি, আগামী ৫০ বছরের পরিকল্পনা নিয়ে। তাই নীতির স্থায়ীত্ব অত্যন্ত জরুরি।’
এফআইসিসিআই-এর সাবেক সভাপতি রুপালী হক চৌধুরী কর জাল সম্প্রসারণের জন্য কাস্টমস ব্যবস্থা সম্পূর্ণ অটোমেশনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অটোমেশন না হলে কর জাল বাড়ানো যাবে না।
আরেক সাবেক সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, ‘আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে যেন ব্যবসায়িক খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআইসিসিআই-এর পরামর্শক স্নেহাশীষ বড়ুয়া। তিনি রাজস্ব বৃদ্ধির জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের সুপারিশ করেন।

এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
৮ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারত সরকারের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি ও নানা শর্তারোপের প্রভাবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা পড়েছে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় কমেছে, অন্যদিকে স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও
১২ ঘণ্টা আগে
গ্যাসের সংকট মোকাবিলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে