
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের মাসাতো কান্ডা। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি তিনি মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন। এডিবির বোর্ড অব গভর্নরস তাঁকে সর্বসম্মতিক্রমে ১১ তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। আজ বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি এডিবির বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন। এডিবির বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ আগামী ২৩ ফেব্রুয়ারি শেষ হবে।
এডিবির বোর্ড অব গভর্নরসের চেয়ার এবং ব্যাংক অব ইতালির গভর্নর ফ্যাবিও প্যানেটা জানান, কান্ডা আন্তর্জাতিক অর্থায়নের বিস্তৃত অভিজ্ঞতা এবং বহুপক্ষীয় নেতৃত্বের মাধ্যমে এডিবিকে কঠিন বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভালোভাবে কাজ করবেন। এডিবির বোর্ড অব গভর্নরস কান্ডার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।
এডিবি জানায়, প্রায় চার দশকের অভিজ্ঞতার সঙ্গে কান্ডা জাপানের অর্থ মন্ত্রণালয়ে প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। যার মধ্যে আন্তর্জাতিক বিষয়ক অর্থমন্ত্রীর সহসভাপতি তিনি। আর্থিক খাতের নীতি এবং সামষ্টিক অর্থনীতিতে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আর্থিক পরিষেবা সংস্থায় ডেপুটি কমিশনার, বাজেট ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং নীতি পরিকল্পনা ও সমন্বয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শিক্ষা ও বিজ্ঞান নীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংস্কারের একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ।

পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে মঙ্গলবার সরবরাহ আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিন বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আগের দিন একই সময়ে সরবরাহের পরিমাণ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট।
২ ঘণ্টা আগে
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতার জট কাটছে, একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী সিদ্ধান্তে গতি ফিরতে শুরু করেছে। নির্বাচিত সরকারের সাত মাসের মাথায় একদিকে বড় অবকাঠামোর পাশাপাশি রেল, সড়ক, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানি ও ভূমি ব্যবস্থাপনা ইস্যুতে এডিপিতে নেওয়া নতুন প্রকল্প দ্রুত
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে এগিয়ে আবার ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস রেটিংস। রাজনৈতিক ও বহিঃখাতের চাপ কমে আসা, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বৃদ্ধি এবং প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
১৫ ঘণ্টা আগে
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।
১৫ ঘণ্টা আগে