
সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজিত হয়েছে। সম্প্রতি ব্যাংকটির ট্রেনিং একাডেমিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক, পরিধি ও কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এ সময় ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে ইসলামিক ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান গুরুত্বের ওপরও আলোকপাত করেন তিনি।
অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আব্দুল লতিফ এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার।
ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সিটিজেনস ব্যাংক ইতিমধ্যে ইসলামিক ব্যাংকিং সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে এবং শিগগিরই ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রত্যাশা করছে।

দেশের পাট খাতকে বর্তমানের প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এজন্য আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের বাজার সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে বলে...
২ মিনিট আগে
টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন ও শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারকে সামনে রেখে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে এনসিসি ব্যাংক। গত ১৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা করেন চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
৫ মিনিট আগে
‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম। টানা দ্বাদশবারের মতো জেলার আম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকায় আমচাষি ও রপ্তানিকারকদের মধ্যে ফিরেছে নতুন আশাবাদ।
১৩ ঘণ্টা আগে