Ajker Patrika

এবার কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায় যুক্ত হলো আকিজ রিসোর্স

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ০৩
এবার কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায় যুক্ত হলো আকিজ রিসোর্স
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স এবার যুক্ত হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিকসের ব্যবসায়। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকস লিমিটেডের অধীনে ‘অর্কা’ ব্র্যান্ডের প্রথম আউটলেট রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে আউটলেটকেন্দ্রিক এবং গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে অর্কা ব্র্যান্ডের নামে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার পরিকল্পনা রয়েছে শিল্প গ্রুপটির।

অর্কা হবে একটি কমপ্লিট হোম অ্যাপ্লায়েন্স ও অফিস সলিউশন। এখানে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে। স্যামসাং, এলজি, হিটাচি, হায়ার, ওয়ার্লপুল, প্যানাসনিক, ফিলিপসসহ বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য এখানে পাওয়া যাবে।

জানা গেছে, ২০২৬ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরে কমপক্ষে ২৫টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে। আর ২০২৮ সালের মধ্যে সারা দেশে ১০০টি শোরুম স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

আকিজ কনজ্যুমার ইলেকট্রনিকস লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. আবু তারিক জিয়া চৌধুরী বলেন, ‘আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের রয়েছে একটি বিশাল ও বিশ্বস্ত গ্রাহক ও শুভানুধ্যায়ী বেইজ। তাদের উন্নত সেবা ও মানসম্মত পণ্য দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পণ্যের প্রাপ্যতা কোনো বড় চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হচ্ছে বিক্রয়োত্তর সেবা। অর্কার সঙ্গে অন্যদের প্রধান পার্থক্য হবে এখানেই। আমরা গ্রাহকদের সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করব। কোনো ক্রেতা পণ্য নিয়ে অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যে তা সমাধান করা হবে।’

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ক্লাস্টার সিইও শাহরিয়ার ইশতিয়াক হালিম, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও আশফাক হোসেন চৌধুরী, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার

ফিলিস্তিনি দমনে পুতিনের কাছে ১০ লাখ রুশ ইহুদি চেয়েছিলেন এহুদ বারাক

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় চুক্তি হারানোর শঙ্কায় আইসিসি

এপস্টেইনের ই-মেইল ইনবক্স দেখতে পারেন আপনিও, কীভাবে দেখবেন

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের লিভ টু আপিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত