মার্কিন ডলারের বিপরীতে রুপির ব্যাপক পতনের পরিপ্রেক্ষিতে গাড়ি, সিগারেটসহ অপরিহার্য নয় এমন ৩৮টি পণ্যের আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান।
বৃহস্পতিবার (১৯ মে) পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ ঘোষণা দেন। সরকার একটি ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনার’ অধীনে এসব পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানান তিনি।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে বলেন, এ সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা রক্ষা করবে।
দেশের ক্রমবর্ধমান আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের কারণে গত কয়েক সপ্তাহে ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতন হয়েছে। বৃহস্পতিবার ডলার সব রেকর্ড ভেঙেছে এবং আন্তঃব্যাংক বাজারে ২০০ রুপিতে উঠে গেছে।
মরিয়ম আওরঙ্গজেব বলেন, এই সিদ্ধান্তের আলোকে অপরিহার্য নয় এমন সব পণ্যসামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা থাকবে। এই আইটেমগুলো এমন পণ্য যেগুলো সাধারণ মানুষের জরুরি ব্যবহারের জিনিস নয়।
পাকিস্তান সরকারের আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে—অটোমোবাইল, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্স (গৃহস্থালি যন্ত্রপাতি), ফল এবং শুকনো ফল (আফগানিস্তান ছাড়া), ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, জুতা, ঝাড়বাতি এবং আলোসজ্জা (এনার্জি সেভিং ছাড়া),
হেডফোন ও লাউডস্পিকার, সস, দরজা ও জানালার ফ্রেম, ট্রাভেলিং ব্যাগ ও স্যুটকেস, স্যানিটারি ওয়্যার, মাছ ও হিমায়িত মাছ, কার্পেট (আফগানিস্তান ছাড়া), সংরক্ষিত ফল, টিস্যু পেপার, আসবাবপত্র, শ্যাম্পু, মিষ্টান্ন, বিলাসবহুল গদি ও স্লিপিং ব্যাগ, জ্যাম ও জেলি, কর্নফ্লেক্স,
প্রসাধন সামগ্রী, হিটার, ব্লোয়ার, সানগ্লাস, রান্নাঘরের জিনিসপত্র, কার্বোনেটেড ওয়াটার, হিমায়িত মাংস, জুস, পাস্তা, আইসক্রিম, সিগারেট, শেভিং সামগ্রী, বিলাসবহুল চামড়ার পোশাক, বাদ্যযন্ত্র, সেলুন আইটেম যেমন হেয়ার ড্রায়ার ইত্যাদি এবং চকলেট।
এটি ‘একটি জরুরি পরিস্থিতি’ বলে বর্ণনা করে তথ্যমন্ত্রী পাকিস্তানিদের অর্থনৈতিক পরিকল্পনার অধীনে জনগণকে ত্যাগ স্বীকার করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে প্রায় ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।

ব্যাংকিং খাতে রেকর্ড খেলাপি ঋণের চাপ এখন ভয়াবহ রূপ নিয়েছে। খেলাপি ঋণ এখন শুধু আদায় সংকটেই থেমে নেই; বরং ব্যাংকের আয়, আর্থিক সুরক্ষা, মূলধন ও ঋণ দেওয়ার সক্ষমতা সবকিছুর ওপরই একসঙ্গে নেতিবাচক চাপ তৈরি করছে।
৫ ঘণ্টা আগে
হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে তাজা ফল, পাট ও চামড়াজাত পণ্যসহ উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
২০ ঘণ্টা আগে
দেশে শহরকেন্দ্রিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি ব্যাংকগুলো এখন গ্রামমুখীও হচ্ছে। তবে সেখানে বেশি খরচে শাখা খোলার পরিবর্তে ব্যাংকিং সেবার দ্রুত বিস্তার ঘটাচ্ছে কম খরচে ছোট পরিসরের উপশাখায় ভর করে। স্থানীয় আমানত সংগ্রহে ব্যাংকগুলোর এ বিকল্প কৌশলের সুফলও আসছে।
১ দিন আগে
৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিনই আগের দিনের তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার...
১ দিন আগে