
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।
এই একীভূতকরণ ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী করার পাশাপাশি কোম্পানির বাজার সম্প্রসারণ, কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিচালন ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার সুফল পাবেন ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডারগণ।
বুধবার (৩ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বিশেষ সাধারণ সভায় ডিজি-টেক একীভূতকরণ প্রস্তাবনাকে ওয়ালটন হাই-টেকের শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম। ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, উদ্যোক্তা পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভী, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা এবং সাবিহা জারিন অরনা, স্বতন্ত্র পরিচালক ড. সাদিকুল ইসলাম ও জোহরা বিবিসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডার সভায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।

সামাজিক যোগাযোগমাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে জড়িয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। বেতন, গাড়ি ব্যবহার, যাতায়াত ভাতা, বোর্ড সম্মানী, ব্যক্তিগত খরচ ও নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ নাকচ করেছে প্রতিষ্ঠানটি।
১ মিনিট আগে
সবশেষ গত ২ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই পুঁজিবাজার সংস্কারের ১০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মাসুদ খান। তাঁর নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে আস্থা পুনর্গঠন, অতিরিক্ত নিয়ন্ত্রণ কমানো...
২ দিন আগে
ভ্যাট নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার যে বাধ্যবাধকতা এত দিন ছিল, আগামী অর্থবছর থেকে সেই চাপ অনেকটাই কমতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাসিক ভ্যাট রিটার্নের পরিবর্তে তিন মাস পরপর বা ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের সুযোগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড
২ দিন আগে