মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে নগদ কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নগদ কর্তৃপক্ষ দাবি করে, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব প্রচারণায় প্রশাসকের বেতন-ভাতা, গাড়ি ব্যবহার, যাতায়াত ব্যয়, বোর্ড সদস্যদের সম্মানী, নিয়োগ সাক্ষাৎকারের সম্মানী, ব্যক্তিগত ব্যয় এবং নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসক ও সহযোগী প্রশাসকেরা নগদ থেকে কোনো বেতন গ্রহণ করেন না। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠান—বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ থেকে বেতন পান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় নগদ থেকে কোনো ভাতা গ্রহণ করা হয়নি বলেও দাবি করা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ভাতা গ্রহণ না করার শর্তে নগদের বোর্ড প্রশাসক ও সহযোগী প্রশাসকদের জন্য বিশেষ ভাতা নির্ধারণ করা হয়।
গাড়ি ব্যবহারের বিষয়ে নগদ জানায়, প্রশাসক দাপ্তরিক কাজে নগদের পরিবহন পুলে আগে থেকেই থাকা তিনটি গাড়ির মধ্যে একটি ব্যবহার করেন। প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর নতুন কোনো গাড়ি কেনা হয়নি এবং তিনি একাধিক গাড়ি ব্যবহার করেননি।
যাতায়াত ব্যয়ের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, করপোরেট গ্রাহকদের সঙ্গে সভা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার প্রয়োজনে বোর্ড অনুমোদিত নীতিমালার আওতায় কর্মকর্তাদের যাতায়াত ব্যয় দেওয়া হয়েছে। এতে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি।
বোর্ড সদস্যদের সম্মানীর বিষয়ে নগদ বলেছে, বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা মাসিক সম্মানী ও বোর্ড সভায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ভাতা পেয়ে থাকেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নিয়োগ সাক্ষাৎকার বোর্ডে অংশগ্রহণের জন্য প্রদত্ত সম্মানীও প্রতিষ্ঠানের অনুমোদিত নীতিমালার আওতায় দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
বোট ক্লাবে প্রশাসকের জন্মদিন উদ্যাপনের অভিযোগ প্রসঙ্গে নগদ দাবি করেছে, সংশ্লিষ্ট অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কোনো অর্থ ব্যয় করা হয়নি। অনুষ্ঠানের ব্যয় প্রশাসক নিজেই বহন করেছেন। তবে মে মাসে নগদের ইতিহাসে সর্বোচ্চ ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হওয়ায় সিনিয়র কর্মকর্তাদের নিয়ে কেক কেটে উদ্যাপন করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসকের গৃহপরিচারিকার বেতন বা ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় নগদ বহন করেছে, এ ধরনের অভিযোগও ভিত্তিহীন। এসব সুবিধা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত বিধান অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকেই প্রদান করা হয়।
প্রশাসকের নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে নগদ। প্রতিষ্ঠানটি জানায়, অতীতে প্রশাসনিক দায়িত্ব পালনরত কর্মকর্তার ওপর হামলার ঘটনা এবং বিভিন্ন ধরনের হুমকির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় প্রশাসকের নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
নগদ কর্তৃপক্ষ বলেছে, প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নগদ থেকে কোনো ধরনের নিয়মবহির্ভূত আর্থিক বা অনার্থিক সুবিধা গ্রহণ করেননি। এ বিষয়ে যেকোনো অনুসন্ধান বা প্রশ্নের জবাব দিতে প্রতিষ্ঠানটি প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুনঃ অর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই স্কিমের আওতায় উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ বার্ষিক সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন
১ ঘণ্টা আগে
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই
৩ ঘণ্টা আগে
সবশেষ গত ২ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই পুঁজিবাজার সংস্কারের ১০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মাসুদ খান। তাঁর নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে আস্থা পুনর্গঠন, অতিরিক্ত নিয়ন্ত্রণ কমানো...
২ দিন আগে