লিফটকে পুনরায় মূলধনি যন্ত্রপাতির তালিকায় অন্তর্ভুক্ত এবং পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক-কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া)।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল। এসময় উপস্থিত ছিলেন সভাপতি এমদাদ উর রহমানসহ সংগঠনের অন্য নেতারা।
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২১-২২ অর্থবছর পর্যন্ত লিফট মূলধনি যন্ত্রপাতি হিসেবে বিবেচিত হতো এবং এতে ন্যূনতম আমদানি শুল্ক ধার্য থাকত। কিন্তু ২০২২-২৩ অর্থবছর থেকে লিফটকে বাণিজ্যিক পণ্যের ক্যাটেগরিতে স্থানান্তর করায় শুল্ক-কর অনেক বেড়ে যায়। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও লিফটকে বাণিজ্যিক পণ্য হিসেবেই রাখা হয়েছে এবং নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় মোট শুল্ক-কর দাঁড়িয়েছে ৪৩ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ২৫.৭৫ শতাংশ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজার দরের তুলনায় আমদানি পর্যায়ে অতিরিক্ত মূল্যায়নের কারণে শুল্ক-কর বেড়ে গেছে। তারা বলেন, লিফটের যন্ত্রাংশের ৬৫ শতাংশ লোহা ও স্টিল, ২৫ শতাংশ কংক্রিট এবং ১০ শতাংশ ইলেকট্রনিক উপাদান দিয়ে তৈরি হলেও, বিগত সময়ে লিফটের মূল্য কেজি প্রতি ৩ ডলারে নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবসম্মত নয়।
সংগঠনের সভাপতি এমদাদ উর রহমান বলেন, জুন মাসের আগে অর্ডারকৃত, প্রস্তুত ও বন্দরে থাকা সহস্রাধিক লিফট এখন বাড়তি করের আওতায় পড়বে, যদিও এসব লিফট আগের শুল্কহারেই বিক্রি করা হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের আর্থিক ক্ষতি হবে এবং ভোক্তারাও অনিশ্চয়তায় পড়বেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, অতিরিক্ত শুল্ক-কর লিফটের দাম বাড়াবে, ফলে আবাসন খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে এই খাতের ব্যবসায়ী ও হাজারো কর্মী ক্ষতির মুখে পড়বেন। তিনি বলেন, বাজেট অনুমোদনের আগেই লিফটের ওপর আরোপিত বাড়তি শুল্ক-কর প্রত্যাহার এবং একে আগের মতো মূলধনি যন্ত্রপাতি হিসেবে ঘোষণা করা উচিত।

দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতি থেকে উদ্ভাবন, দক্ষতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নভিত্তিক অর্থনীতিতে উত্তরণের কথা বলা হলেও বাস্তবে সে ধরনের উদ্যোগ ছিল সীমিত। এবার সেই পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০টি নতুন কর্মসূচি ও তহবিলের ঘোষণা দিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে
দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি-৭১০০ ৫জি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুণ। এই স্মার্টফোনে আরও আছে ১৬ জিবি র্যাপিড মেমোরিসহ বিশাল স্টোরেজ ও দ্রুতগতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ...
৯ ঘণ্টা আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিটে’ (AsiaOne ASEAN Summit) আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে...
১৩ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে সামগ্রিকভাবে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব হিসেবে বর্ণনা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে সংগঠনটি সতর্ক করে বলেছে, এই বিশাল বাজেট বাস্তবায়ন করা ‘অসম্ভব না হলেও’ উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ এবং ব্যাংকিং খাত থেকে...
১৪ ঘণ্টা আগে