
বাংলাদেশের সঙ্গে ব্যবসা–বাণিজ্যের দায় শোধে নিজস্ব মুদ্রা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে চীন। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে চীন। ডলার সংকট তীব্র হতে থাকলে বাংলাদেশও চীনা মুদ্রায় লেনদেন করতে পারে কি না—এ বিষয়ে বিস্তর কথাবার্তা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।
এই বাস্তবতায় এর আগেও বাংলাদেশের সঙ্গে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়ে কথা বলেছে চীন। এরই ধারাবাহিকতায় চীন এবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রস্তাবটি দিল।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। চীনসহ প্রায় সব উন্নয়নশীল দেশই এ নিয়ে ভুগছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘নিজেদের মুদ্রায় ব্যবসা–বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।’
বৈঠকে এর বাইরে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ আছে। চীনে এখন ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, যা বাংলাদেশের পরিকল্পনা কমিশনের মতো। এই দুই কমিটি একসঙ্গে কাজ করতে পারে। আমরা দুই দেশের সহযোগিতার সম্পর্কের নতুন মাত্রা খুঁজছি।’
বৈঠকের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’

তীব্র গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি এবং কাঁচামাল সংকটে চট্টগ্রামের তিনটিসহ দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি সার কারখানাই বন্ধ রয়েছে। শুধু একটি কারখানা উৎপাদনে রয়েছে। এতে সামনের আমন মৌসুমে সারের সরবরাহ নিয়ে কৃষকসহ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেখান থেকে সার...
৪ ঘণ্টা আগে
বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা, একচেটিয়া ব্যবসা ও যোগসাজশ ঠেকানো এবং প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি)। অথচ সেই কমিশনেরই গত দুই অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরও ব্যাংক খাতে ঋণ ও আমানতের গড় সুদহারের ব্যবধান বা স্প্রেড কমেনি। বরং জুন শেষে ব্যাংক খাতের গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক ৭০ শতাংশে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৪ শতাংশ সীমার চেয়ে ১ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট বেশি। কোনো কোনো বিদেশি ব্যাংকে এ ব্যবধান ৮ শতাংশের বেশি।
৫ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে