
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেই চলেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার (২ সেপ্টেম্বর) সোনার দাম গতকালের চেয়ে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। গতকাল সর্বোচ্চ ভালো মানের সোনার গয়নার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা, যা কমে আজ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।
আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভায় সর্বসম্মতিক্রমে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার গয়নারও দাম কমিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। আর গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না কেনা ও পরিবর্তনে বাজুসের নির্ধারিত নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
৮ ঘণ্টা আগে
শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য আনা প্রায় ৩ কোটি টাকার কাপড় খালাস নিতে আমদানিকারক বন্দরের চার্জ বাবদ ২৭ লাখ টাকা জমা দেন। এ ছাড়া শিপিং চার্জ দেন ১৭ লাখ টাকা। খালাস নিতে গিয়ে ৪০ ফুট লম্বা কনটেইনারের খোঁজ মিলছে না চট্টগ্রাম বন্দরে। এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
১৭ ঘণ্টা আগে
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে এই অর্থ ফেরত প্রক্রিয়ায় স্বস্তির পাশাপাশি আমানতকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ করে মেয়াদপূর্তির আগে এফডিআর ভেঙে একবারে টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না গ্রাহকেরা।
১৭ ঘণ্টা আগে