নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে দেশের পুঁজিবাজার। ২০২৬ সালের প্রথম কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকেই দর বৃদ্ধির প্রবণতা দেখা যায়, যা দিনের শেষ পর্যন্ত বজায় থাকে। সব খাত মিলিয়ে লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৬২টির অপরিবর্তিত ছিল। এর প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১০ পয়েন্টে।
সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর হাতবদল হয়েছে ৩৬৮ কোটি ১৫ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫৪ কোটি ৪ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১১ লাখ টাকা।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে, ৩৮টির কমেছে এবং ১২টির অপরিবর্তিত ছিল। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কম হলেও দাম বাড়ার প্রবণতা বাজারে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয়।

বিশ্ববাজারে জ্বালানিসংকটের লাগাম টানতে নিজেদের জরুরি কৌশলগত মজুত থেকে ইতিমধ্যে মোট ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বাজারে ছেড়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। গত মার্চ মাসে দেওয়া প্রতিশ্রুতির মোট ৪০০ মিলয়ন (৪০০ কোটি) ব্যারেল তেলের মধ্যে ৮০ শতাংশেরও বেশি...
১ ঘণ্টা আগে
তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভোক্তাদের জন্য নতুন স্বাদের আইসক্রিম বাজারে এনেছে পোলার আইসক্রিম। ‘পিস্তা গ্লেজ’ নামের এই আইসক্রিমে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম, তারকাদের উপস্থিতি ও জমজমাট নানা আয়োজন নিয়ে আবারও ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির টানা চার সিজনের দর্শকপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে পঞ্চম সিজন।
৩ ঘণ্টা আগে