
২৪ আগস্ট সোমবার জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেওয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভোক্তা বা রিটেইল ব্যাংকিং ব্যবসা এবার হাতবদলের পথে। ১২০ বছরের কার্যক্রমের পর বহুজাতিক এই ব্যাংক তার ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে
চীনের জনপ্রিয় কফি চেইন লাকিন কফিতে (Luckin Coffee) প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে আবুধাবি। গত সেপ্টেম্বরে কোম্পানিটির অংশীদারত্ব কেনার এই বিনিয়োগ শুধু কফি ব্যবসায় অংশ নেওয়াই নয়, বরং এর মাধ্যমে চীনের ভোক্তা অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনায় দীর্ঘমেয়াদি বাজি ধরেছে...
৭ ঘণ্টা আগে
দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ কারণে রমজানে ভোগ্যপণ্যের কোনো সমস্যা হবে না। আজ বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা
৭ ঘণ্টা আগে
আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা যাতে চাহিদা অনুযায়ী নিজেদের আমানত তুলতে পারেন, তা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির তারল্য পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে