
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
আজ বুধবার রাজধানীর বনশ্রী ডি-ব্লকের ‘স্বপ্ন’ ফ্ল্যাগশিপ আউটলেটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিঙ্গাপুরের এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি. এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.-এর সার্বিক সহযোগিতায়।
আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সানকুইক’ ও ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’-এর পর হট বেভারেজ, বিশেষ করে কফির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে নিজেদের বেভারেজ পোর্টফোলিও আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে এসিআই। বিশ্বের ৬০ টিরও বেশি দেশে সমাদৃত কফি ব্র্যান্ড ম্যাককফি এখন বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের কফি পানের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে।
প্রাথমিকভাবে বাংলাদেশে ‘ম্যাককফি অরিজিনাল’ ও ‘ম্যাককফি গোল্ড জার’ বাজারজাত করা হচ্ছে। দীর্ঘমেয়াদে দেশের বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করতে স্থানীয়ভাবে ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে কফিপ্রেমীদের জন্য আরও নতুন ও বৈচিত্র্যময় স্বাদ বাজারে আনার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি.-এর ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ম্যাককফি’ বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ড। অন্যদিকে, জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিস হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্য, অবকাঠামো ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে আসছে। ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মিৎসুইয়ের কার্যক্রম রয়েছে।
বর্তমানে মিৎসুই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং দেশের বিকাশমান শিল্প ও ভোক্তা খাতের চাহিদা অনুযায়ী নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে। এর ফলে দেশের মোবিলিটি ও কৃষি যান্ত্রিকীকরণ খাতে মিৎসুইয়ের সম্পৃক্ততা আরও শক্তিশালী হয়।
পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের সঙ্গে এ অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করে মিৎসুই। এ সময় প্রতিষ্ঠানটি এসিআই লজিস্টিকস লিমিটেডকে কনভার্টিবল লোন দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশব্যাপী ১ হাজার ১০০ টিরও বেশি স্টোর নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্রোসারি রিটেইল চেইন হিসেবে পরিচালিত হচ্ছে।

টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
২ ঘণ্টা আগে
সোনালী ব্যাংক পিএলসির রাজধানীর পল্লবী শাখার অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়ন শেষে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকায়ন করা শাখাটির উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগে
অর্থনীতির ধীরগতির কারণে দেশে দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে। কমছে বিনিয়োগ ও কর্মসংস্থান। গ্যাস-বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। উচ্চ মূল্যস্ফীতিতে কমছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। এমন পরিস্থিতিতে গত অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে। সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায়
১৭ ঘণ্টা আগে