
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। সে জন্য দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দাম একই থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায়ই বিক্রি হবে।
জুয়েলার্স সমিতি সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়েছিল। এর আগে গত মাসে সোনার দাম বেড়ে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় উঠেছিল। বর্তমান দামের আগে সেটিই ছিল দেশে সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় বিক্রি হবে। প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯৫ হাজার ৬৪৫ টাকা।
আজ শনিবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হয়েছে।
আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে।

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা ও নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পাশাপাশি গৃহঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
৫ মিনিট আগে
১ হাজার ১৯৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ (ধলঘাটা) এলাকায় সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। আজ মঙ্গলবার ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত দামে প্রবাসী আয় কিনেছে ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। এক সপ্তাহ আগেও আমদানিতে ১২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম নিয়েছিল ব্যাংকগুলো।
২০ মিনিট আগে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে করা বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকারের প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই...
২১ মিনিট আগে